দুর্গাপুরের মোহন কুমার মঙ্গলাম পার্কে ছট ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলীর সদস্য দুর্গাপুর ছোট বড় জলাশয় এবং পুকুর মিলিয়ে ৩০০ ছট ঘাট রয়েছে। বড় জলাশয় গুলির দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তার মধ্যে অন্যতম কুমার মঙ্গলাম পার্কের জলাশয়। এখানে ছট পুজোর পরিচালনা করে দুর্গাপুর ইস্পাত নগরী ছট পুজো সেবা সমিতি। এই জলাশয়ে ৮০০ টি ঘাট করা হয়েছে বাঁশের ব্যারিকেট করে। ড্রোনের মাধ্যমে এবং সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। জলাশয়ে বিশেষ নজরদারি চালাবে বিপর্যয় মোকাবেলা দপ্তর।


