দুর্গাপুরে ফুটবলারের মৃত্যু

Spread the love

 

 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ ফুটবলার সহ দু’জনের মৃত্যু।

দুটি বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু দু’জনের। মৃত দুই যুবকের নাম লাল্টু বাগদি (৩২) এবং সুকান্ত হাঁসদা(২০)।

 

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেমুয়ার জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইকে সুকান্ত, লাল্টু সহ চারজন ছিল। সুকান্ত ভালো ফুটবলার ছিল। তাঁরা পাড়দই এলাকায় ফুটবল খেলতে যাচ্ছিল।

আরেকটি বাইকে দুজন ছিল। দুটি বাইকের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আরেকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *