নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে উল্টে গেল বাইক সমেত ৩ স্কুল পড়ুয়া

Spread the love

স্কুলের হোস্টেল থেকে বাইক নিয়ে, বন্ধুকে নোটস দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় পাঁচগ্যেড়িয়া এলাকায় একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় ধান জমিতে, গুরুতর আহত হয় তিন স্কুল ছাত্র তার মধ্যে আশঙ্কাজনক এক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা থানার অন্তর্গত ধনেশ্বরপুর তিন নম্বর অঞ্চলের অধীনস্থ পাঁচগ্যেড়িয়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এরা প্রত্যেকেই ধনেশ্বর পুর হাই স্কুলের পড়ুয়া।শুক্রবার বিকেল তিনটে নাগাদ একটি বাইকে করে তিনজন স্টুডেন্ট বন্ধুর বাড়ির নোটস দিতে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। গাড়ির আওয়াজ শুনে ছুটে আসে এলাকার মানুষ খবর দেয় পিংলা থানায় পিংলা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে একজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও অন্য একজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছি পিংলা থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *