পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু
মগড়ায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর।
মৃতের নাম সেখ মহম্মদ সফন।
পুলিশ সূত্রে খবর, পোলবার হোসনাবাদের সেখ সফন স্কুটি নিয়ে চুঁচুড়া যাচ্ছিলেন এদিন সকালে।
আদি সপ্তগ্রাম স্টেশন রোড ও জিটি রোডের সংযোগ স্থলে একটি সাইকেল আরোহী সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যান।পিছন থেকে আসা একটি ইট বোঝাই পিকআপ গাড়ি তার উপর উঠে পরে।ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।মগড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
গাড়ি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।
ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।চালক পলাতক।


