পথ দুর্ঘটনায় মৃত্যু

Spread the love

পথ দুর্ঘটনায় মৃত্যু

 

সোমবার রাত ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহাদেব পাল (৩৫)। তিনি এগরার ৮ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা ছিলেন।জানা যায়,এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন রিক্সার সঙ্গে মহাদেববাবুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর।ঘটনার পরই ঘাতক ইঞ্জিন রিক্সাটি ফেলে রেখে চালক এলাকা থেকে চম্পট দেয়।দুর্ঘটনার জেরে এগরা-বেলদা রাজ্য সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *