পাচারের আগে উদ্ধার কাফ সিরাপ
বাংলাদেশে পাচারের আগে ৭৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করলো সিতাই থানার পুলিশ। সোমবার রাতে কোচবিহারের মহেশের পাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম স্বপন বর্মন। বাড়ি সিতাই থানার মধ্য ভাড়ালি গ্রামে। দীর্ঘদিন ধরে সে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের দাবি।।


