পাচারের আগে ধৃত!

Spread the love

পাচারের আগে ধৃত!

 

টোটোতে করে ফেনসিডিল পাচার করার আগেই প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার সহ গ্রেপ্তার এক পাচারকারী রাণীনগরে।

 

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত রানীনগর থানার শেখপাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি টোটো যাওয়ার সময় ওই টোটো গাড়িটিকে সন্দেহভাজন আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক হাজার ৩২ বোতল ফেনসিডিল। ডোমকল সার্কেল ইন্সপেক্টর অমিত নন্দী ও রাণীনগর থানার ওসি বিদ্যুৎ সরকারের উপস্থিতিতে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। ধৃত ব্যাক্তির নাম সঞ্জিত প্রামানিক তার বাড়ি রানীনগরের রামচন্দ্রপুর এলাকায়। ধৃতকে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন বহরমপুর জেলা আদালতে তোলা হবে। কোথায় থেকে নিয়ে আসছিল ফেনসিডিল কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *