পুজোয় ভিড় সামলাতে অভিনব উদ্যোগ রেলের

Spread the love

দুর্গাপুজো। বাঙালির প্রাণের পুজো। সব ভুলে মাতোয়ারা। তুমুল হইচই হুল্লোর। ভিড়ে ভিড়। রাস্তায় ভিড়। প্যান্ডেলে ভিড়। ট্রেনে ভিড়। প্ল্যাটফর্মে ভিড়।

  • ৩১টি নতুন EMU ট্রেন চলবে শিয়ালদা ডিভিশনে।
  • শিয়ালদা – রানাঘাট – নৈহাটি – শিয়ালদা – ৬টি ট্রেন, রাত ৯.৪০-৩.১০
  • শিয়ালদা – কল্যাণী – শিয়ালদা – ৪টি ট্রেন। রাত ৯.১০ থেকে ২.৫৫
  • বনগাঁ – বারাসাত – শিয়ালদা – ৪টি ট্রেন চলবে রাত ১০.২০ থেকে ৪.৩০
  • রানাঘাট – নৈহাটি – কৃষ্ণনগর. ৫টি ট্রেন চলবে। রাত ১১.৪৫ থেকে ৪.৫৫ অবধি।
  • শিয়ালদা- বারুইপুর। ৬টি ট্রেন। রাত ১১.৪০ থেকে ৪.৩০
  • শিয়ালদা – বজবজ – ৬টি ট্রেন চলবে রাত ১১.৩৩০ থেকে ৩.৪০

এছাড়াও শিয়ালদা স্টেশনের বেশকিছু গেট খুলে দেওয়া হবে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।

  • প্রফুল্ল গেট – ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনো লোকাল ট্রেনের যাত্রীদের জন্য।
  • নর্থ গেট – ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনো যাত্রীদের জন্য
  • সাউথ মেট্রো গেট এবং সাউথ গেট – সকল যাত্রীদের বেরোনোর জন্য।
  • এছাড়াও খোলা থাকছে পার্সেল গেট ও জিআরপি অফিস গেট, ডিআরএম অফিস গেট, ডেয়ারী শপ গেট, মেইন গেট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *