পুলিশ কেস মিটিয়ে দেওয়ার নামে চক্রান্তের ফাঁদ!

Spread the love

পুলিশ কেস মিটিয়ে দেওয়ার নামে চক্রান্তের ফাঁদ পেতে টাকা হাতানোর অভিযোগে মধ্যস্থতাকারীকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ ।

উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার সিন্দ্রানীর বাসিন্দা নির্মল বিশ্বাসের কাছে দীঘা থানার একটি নোটিশ এসেছিল । অভিযোগ নদিয়া জেলার ধানতলা থানা এলাকার বরবড়িয়ার বাসিন্দা সহদেব ব্যাপারী ওই নোটিশ দেখে সিন্দ্রানীর বাসিন্দা নির্মল বিশ্বাসকে বলে দীঘা থানায় আপনার বিরুদ্ধে কেস হয়েছে । এবং এই কেস মিটিয়ে দেওয়ার জন্য নির্মল বিশ্বাস সহদেবের মাধ্যমে তার পরিচিতকে কয়েক লক্ষ টাকা দেন । এরপরেও নির্মল বাবুকে একাধিক প্রতারণার ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেয় সহদেব ও তার পরিচিতরা । পরবর্তীতে নির্মলবাবু বুঝতে পেরে শনিবার বাগদা থানায় সহদেব ও তার পরিচিতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে নদিয়া জেলার ধানতলা থানা এলাকার বড়বড়িয়া থেকে রাবিবার রাতে সহদেব ব্যাপারীকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । ধৃতকে আজ ৭ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ । এবং অন্যান্য অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *