শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে টোটোর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মৃত্যু হয় সুরজিৎ মন্ডল নামে মোটরবাইক চালকের। আহত হয় টোটো চালক রাজেশ মন্ডল নামে এক যুবক। পথ চলতি মানুষ ও এক অটোচালক তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে চিকিৎসক সুরজিৎ মন্ডল (৩৪)কে মৃত বলে ঘোষণা করে। আহত টোটো চালক রাজেশ মন্ডলকে কলকাতায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে ক্যানিং থানার পুলিশ।


