বাংলা ভাষার বিরোধিতা,বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অত্যাচার ও SIR এর বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল করা হলো এলাকাজুড়ে।শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে,হরিরামপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিলটি করা হয়।এদিন হরিরামপুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু করে প্রতিবাদ মিছিলটি হরিরামপুরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় হরিরামপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
যেখানে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল,হরিরামপুর মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঝুমা চক্রবর্তী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


