বাড়িতে ঢুকে দেড় লক্ষ টাকা চুরি 

Spread the love

বাড়িতে ঢুকে দেড় লক্ষ টাকা চুরি

 

বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে এক চুরির।বর্ধমান শহরের আনন্দপল্লীর ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

বাড়ির মালিক স্বরূপ সরকার ও তার দাদা অরূপ সরকার জানান, সকালে তারা নিজেদের কাজে বেরিয়ে গেছিলেন। স্বরূপবাবুর স্ত্রী ফুল তুলছিলেন বাড়ির পিছনে। মেয়ে দোতলায় ছিল। এসময় দরজার পাশে গলি দিয়ে ঘরে ঢোকে চোর। আলমারির মাথায় রাখা চাবি দিয়ে তালা খুলে টাকা নিয়ে চম্পট দেয়। তাদের দাবি, ১ লক্ষ ৪৬ হাজার টাকা সবটাই নিয়ে গেছে চোরেরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *