বাবার পছন্দ করা পাত্র কে বিয়ে করবে না বলে, কিশোরী পালিয়েও গিয়েছিল বাড়ি থেকে। কিশোরীকে ৪৭ বছর বয়সী এক ব্যবসায়ীর হাতে তুলে দেন ঠাকুমা।

Spread the love

বোনের বিয়ে মেনে নিতে পারেননি দিদি। পুলিশের সাহায্য নিয়ে ১২ বছরের ছোট্ট বোনটিকে উদ্ধার করেন তিনি।
মাত্র ১২ বছর মেয়েটির বয়স। তাকে পাত্রস্থ করতে উঠেপড়ে লেগেছিল পরিবার। বাবার পছন্দ করা পাত্র কে বিয়ে করবে না বলে, কিশোরী পালিয়েও গিয়েছিল বাড়ি থেকে। মা ঠাকুমা সাহায্য করেছিল তাকে। নবদ্বীপে এক আত্মীয়ের বাড়িতে মেয়েটি আশ্রয় নেয়। সেখানেও মেয়েটির বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়। শেষ মুহূর্তে এবার পাত্র বেঁকে বসেন। উপায় না দেখে কিশোরীকে ৪৭ বছর বয়সী এক ব্যবসায়ীর হাতে তুলে দেন ঠাকুমা। মঙ্গলবার ওই নাবালিকা বধূকে উদ্ধার করেছে নবদ্বীপ থানার পুলিশ। তবে গা ঢাকা দিয়েছেন তার বর।

৪৭ বছর বয়সী বুদ্ধদেব ঘোষের সঙ্গে ১২ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। মেয়েটির দিদি বাপের বাড়ি এসে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এবং তৎক্ষণাৎ তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বুদ্ধদেবের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পাঠানো হয়েছে নাবালক বালিকাকে। অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করার অপরাধে মামলার অজু হয়েছে ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও ব্যবসায়ী এখন পলাতক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *