বাসন্তীতে দুর্ঘটনা
ঘন কুয়াশার কারণে সিমেন্ট বজায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা আহত ২। ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের বাসন্তী থানার গৌর দাস পাড়া মোড় এর কাছে। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ভোরে একটি সিমেন্ট বোঝাই লরি বাসন্তীর দিকে যাচ্ছিল ঘন কুয়াশার কারণে সেই সিমেন্ট বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে দুমরে মুচড়ে জায়গা গাড়ির সামনের অংশ। এই ঘটনায় দুজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী ট্রাফিক পুলিশ ও বাসন্তী থানার পুলিশ। কিভাবে এই লরিটি দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।


