বিজেপিতে গিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা
কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কানাই মণ্ডল। নবগ্রামের প্রাক্তন বিধায়ক তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতাতে। এরপরেই বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে এসে পৌঁছয় সাত সদস্যের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। প্রথমে সিপিআইএম তারপর তৃণমূল আর এবার বিজেপিতে যোগদান করেন নবগ্রামের ৪ বারের বিধায়ক কানাই মণ্ডল। এ ব্যাপারে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর দল থেকেই কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী দিয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব যেহেতু দিয়েছে সেই কারণেই নিরাপত্তা বাহীনি দল থেকে পাঠান হয়েছে।


