কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মালদহে তৃণমূলের মহামিছিল। মিছিল শুরুর আগে মালদহ কলেজ মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সভার পর মালদা কলেজ মাঠ থেকে শুরু হয় মহামিছিল।
মিছিলে অংশ নেন তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব। ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কমিটি এবং মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন মহামিছিলে। ছিলেন জেলার মন্ত্রী ও বিধায়করা। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। আবাস যোজনা, ১০০ দিন প্রকল্পের টাকা, ভাঙ্গন রোধ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। পাশাপাশি ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে বিজেপি সরকার। মালদা জেলার গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্রের কোন হেলদোল নেই, এমনই বিভিন্ন অভিযোগ তুলে কেন্দ্রের বিরোধিতা করে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব।


