বিশ্ব নবী দিবস উপলক্ষে পিংলায় মিষ্টি ও জল বিতরণ,ডেবরায় বর্ণাঢ্য শোভাযাত্রা

Spread the love

বিশ্ব নবী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মায়া এলাকায় আমরা ক’জনের পরিচালনায় পথ চলতি মানুষজনকে মিষ্টি ও জলের বোতল প্রদান করা হয়।আর এই ভাবেই তারা বিশ্ব নবী দিবস উদযাপন করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানিক খান,পিংলার নয়ার পটচিত্রশিল্পী আনোয়ার চিত্রকর, বাহাদুর চিত্রকর সহ অনান্যরা।

অপরদিকে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেভরা ব্লকের ডেবরা ওভার ব্রিজের নিচে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ডেবরা বাজার জুড়ে এই পরিক্রমা চলে। কোন রকম যাতে কোন বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য ডেবরা থানার পুলিশ সহ ডেবরা এসডিপিও নিজে উপস্থিত থেকে পুরো বিষয়গুলি লক্ষ্য নজর করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *