বুধে সুপ্রিম কোর্টে আরজিকর

Spread the love

কলকাতা হাইকোর্ট বুধবার আরজিকর মামলায় রাজ্যের আবেদন শুনবে । বুধবার দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। আরজি করের চিকিৎসা পড়ুয়া ধর্ষণ ও খুনের সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে মঙ্গলবার দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই আবেদনের শুনানি হবে বুধবার।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সববর রশিদের বিভীষণ বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন জানানো হয় মঙ্গলবার।

শিয়ালদহ আদালত সোমবার সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করেছে। বিচারক অনির্বাণ দাস আর জি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম নয় হিসেবে বিবেচনা করেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের বিরোধী। এই ঘটনাটিকে বিড়ালের মধ্যে বিরলতম বলেই দাবি করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসির দাবিও তুলেছেন। এর আগেও তিনি এই দাবিতে পথে নেমে ছিলেন। সোমবার শিয়ালদহ আদালতের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই খুশি হননি। তিনি জানিয়েছেন ” ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্তনা দিতে পারতাম “। তিনি আরো জানান , তাদের হাতে এই মামলা থাকলে অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দেওয়ার সম্ভাব হতো।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *