গাজোলে ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক। গোপন সূত্রে খবর পেয়ে,
১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় বৃহস্পতিবার ভোরে এক যুবককে ব্রাউন সুগারসহ গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের নাম সাহিন শেখ (২৩)। বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।


