বর্ধমানের বিজয়রাম এলাকার ভাড়া বাড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগর এলাকার বাসিন্দা সুমন গঙ্গোপাধ্যায় নামে এক অস্ত্রকারবারীকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ।পুলিশ জানায় গ্রেপ্তারের সময় তার কাছ দুটি আধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুটি গুলি উদ্ধার হয়েছে। একসপ্তাহ আগে পুরনো অস্ত্র মামলায় কাটোয়ার কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল সেখকে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে সুমনের সন্ধান পেয়েছে।পুলিশ ধৃত সুমন গঙ্গোপাধ্যায়কে ১৪ দিন নিজেদের হেফাজত চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক ১২ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। কাটোয়া থানা সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগর থানার গাজীর ঢাল এলাকার বাসিন্দা সুমন গঙ্গোপাধ্যায় কয়েক মাস ধরে বর্ধমান থানার বিজয়রামের কালীতলায় ভাড়া বাড়িতে থাকছিল। কালীতলার ভাড়া বাড়ি থেকে পূর্ব বর্ধমান, বীরভূম সহ মুর্শিদাবাদের দাগি দুষ্কৃতীদের অস্ত্র বোমার মশলা সরবরাহের ব্যবসা করত। জেলা পুলিশ সূত্রে জানা যায় সুমনের দলের মাথাকে ধরতে পারলে আগ্নেয়াস্ত্র গুলি বোমার মশলার কারবারির হদিশ পাওয়া যাবে।
ভাড়া বাড়ি থেকে অস্ত্র কারবারি গ্রেফতার


