মর্মান্তিক পথ দুর্ঘটনা

Spread the love

মর্মান্তিক পথ দুর্ঘটনা

 

আজ সাত সকালে চুঁচুড়ায় পথ দুর্ঘটনা গুরুতর জখম এক যুবক। প্রিয়নগর স্টেডিয়াম মাঠ সংলগ্ন খাদিনা মোড় এলাকায় একটি টাটা সুমো ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক যুবক।

স্থানীয়রা জানা জানান সকালবেলায় খাদিনা মোড় থেকে তালডাঙ্গার দিকে যাচ্ছিল একটি টাটা সুমো। সেই সময় উল্টো দিক থেকে একটি স্কুটি খাদিনা মোড়ের দিকে আসছিল বেখেয়ালবশত স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি টাটা সুমোর সামনে চলে আসে এবং সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে আশপাশের আমিও দোকানদাররা ছুটে এসে দেখেন, স্কুটি চালক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে আছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও পুলিশের সহায়তায় গুরুতর জখম যুবককে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা আশঙ্কাজনক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *