মাকড়সার জাল ছিঁড়তে তৎপর পুরসভা

Spread the love

ওভারহেড কেবল তার (Cable Wire) ছড়ানো যাবে না কলকাতায়। কেবল অপারেটরদের ১০ দিনের সময়সীমা বেঁধে দিল পুরসভা। যত্রতত্র কেবল তারের জট ছাড়াতে বৈঠক সেরেছে পুরসভা এবং কেবল অপারেটর ও বড় সার্ভিস প্রোভাইডর। অতিরিক্ত খরচ করে কেবল অপারেটরদেরই তারের ব্যবস্থা করতে হবে। হরিশ মুখার্জি রোড, এজেসি বোস রোড, হেস্টিংস সহ কয়েকটি রাস্তায় কাজ শুরু করেছে কিছু প্রোভাইডর। জানিয়েছেন কলকাতা পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী। এই নির্দেশিকার পরও যদি যত্রতত্র ছড়িয়ে থাকে কেবলের তার, তবে পদক্ষেপ নেবে কলকাতা পুলিস। মনে করা হচ্ছে, শহর কলকাতায় কেবলের এই মাকড়সার জাল সরলে দৃশ্য দূষণ রোধ সম্ভব। আরও সুন্দর হয়ে উঠবে আমাদের শহরটা


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *