মাছ ধরা নিয়ে সংঘর্ষ!

Spread the love

নদীতে মাছ ধরা নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ। আহত ২ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। তাকে সিউড়ীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে সিউড়ীর তিলপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে এসেছিল। মহম্মদবাজারের খয়রাকুড়ি গ্রামের কয়েকজন যুবক , অন্যদিকে সেখানেই নদীতে মাছ ধরতে এসেছিল সিউড়ীর বাঁশজোড় এলাকার কয়েকজন যুবক। মাছ ধরার জায়গা নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। এরপর দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। বাঁশজোড়ের তাহের আলি নামে এক যুবককে মাথায় কোপ মারার অভিযোগ। তাকে সিউড়ীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিউড়ী ও মহম্মদবাজার থানাত পুলিশ ঘটনাস্থলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *