রাস্তায় নেমে বিক্ষোভ

Spread the love

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মীরা ডেপুটেশন দেওয়ার আগে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের সুলতান নগর এলাকায় পথ অবরোধ করে, অবরোধে জেরে রাজ্য সড়কে দেখা দেয় যানজট। দাসপুর থানার পুলিশ গিয়ে যানজট মুক্ত করে। এছাড়াও ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আদিবাসী সংগঠনের মহিলা কর্মীরা। আদিবাসী সংগঠনের দাবি অবিলম্বে আদিবাসী ভূমিহীন পরিবারগুলিকে পাট্টা দিতে হবে , একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত আছে আদিবাসীরা, সরকারি প্রকল্পের সুবিধা আদিবাসীদেরকে দিতে হবে। আদিবাসী সংগঠনের নেতৃত্বের দাবি দাসপুর ১ পঞ্চায়েত সমিতি এলাকায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তাদের দাবি-দাওয়া পূরণে তারা এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছেন আগামী দিনে অন্যান্য গ্রাম পঞ্চায়েতেও এই ডেপুটেশন দেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *