দুষ্কৃতী ও হোডিং কোম্পানির বিরুদ্ধে অভিযোগের তির স্বেচ্ছাসেবী সংগঠনের! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের
সবুজায়নের লক্ষ্যে জাতীয় সড়কের ধারে লাগানো হয়েছিল নানা প্রজাতির গাছ! ২-৩ বছর আগে গাছ বড় হতেই রাতের অন্ধকারে গাছ কেটে ফেলার অভিযোগ। বাগডোগরার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝর্ণা দেবনাথ ফাউন্ডেশন”! ফাউন্ডেশনের উদ্যোগে গাছ লাগানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে যত্নের সঙ্গে বড় করছেন সংগঠনের সমাজসেবী রবি দেবনাথ। দীর্ঘদিন ধরেই পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাগডোগরা, শিবমন্দির গোঁসাইপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে চারা গাছ রোপন করছে ঝর্ণা দেবনাথ ফাউন্ডেশন। তবে বাগডোগরা বুড়ি বালাসন ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের ধারে বেশ কিছু বড় গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। রবি দেবনাথের অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে গাছগুলি কেটে চলে যায়। তবে সেখানেই রয়েছে বেশ কয়েকটি হোডিং। অভিযোগের সেই হোডিং কোম্পানি গুলির এই গাছ কেটে ফেলতে পারে। কয়েক বছর ধরে যত্ন করে বড় করা হয়েছিল গাছগুলি, তবে এক নিমিষেই গাছগুলি ধ্বংস কেন করা হল। পুলিশ ও বনদপ্তরকে বিষয়টি নিয়ে জানানো হবে বলে জানান তিনি। অপরদিকে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এ কাজ করেছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিশকে জানানো হবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।


