নন্দকুমার রেলস্টেশনের কাছেই ফতেপুরে খোলা রেলক্রসিং এ দীঘা থেকে হাওড়াগামী ট্রেনের ধাক্কায় ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মৃতের নাম প্রশান্ত সামন্ত। বয়স ৫০ বছর।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানান। খোলা রেল ক্রশিং এ গেট বসানোর দাবি জানান তারা। এই খোলা ক্রশিং এ বারবার দুর্ঘটনা ঘটছে এবং যার জেরে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই খোলা ক্রশিং এ রেলগেট বসানোর দাবি তারা রেল কর্তৃপক্ষের কাছে বার বার জানিয়েও কাজ হয়নি। ফলে নিয়মিতই দুর্ঘটনা ঘটছে।
রেলগেটের ক্রসিংয়ে ধাক্কা, মৃত্যু!


