রেলে স্বচ্ছতা অভিযান

Spread the love

স্বচ্ছতা ও সাফাই অভিযান রেললাইনেও। মালদহ রেল ডিভিশন ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে মালদহ শহর সংলগ্ন প্রায় ৫০০ মিটার রেল লাইনে পড়ে থাকা আবর্জনা, জঞ্জাল ও গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পুরসভা। শহরের রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেল লাইনের ধারে বসবাসকারীরা রেল লাইনের আশেপাশে ফেলে দেন নোংরা আবর্জনা। এদিন স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেললাইনের ধারে বসবাসকারীদের। স্বচ্ছতার অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *