শিশুশ্রমিক উদ্ধারের উদ্যোগ

Spread the love

মিষ্টির দোকান চায়ের দোকান কিংবা কাপড়ের দোকানে কাজ করা শিশুদের উদ্ধার করলো জেলা চাইল্ড প্রটেকশন কমিটি এবং লেবার কমিশনের কর্মকর্তারা। শিশুশ্রম বন্ধে উদ্যোগ গ্রহণ করতে রঘুনাথগঞ্জের বিভিন্ন প্রান্তে হঠাৎ করে হানা দেন চাইল্ড প্রোটেকশন কমিটির কর্মকর্তারা। সেই হানা থেকেই মোট ১৭ জন শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হয় সকল শিশুকে বহরমপুরের হোমে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই শিশুশ্রম বন্ধ করতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির। এর আগেও বিভিন্ন প্রান্ত থেকে থানা দিয়ে বেশ কিছু শিশু শ্রমিককে হোমে যাওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থেকে মোট ১৭ জন শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। যদিও শিশুশ্রম বন্ধ করতে ব্যবসায়ীদের কঠোর বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি বাবা-মাকেও ডেকে পাঠিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *