সদ্যোজাতর দেহ উদ্ধার!

Spread the love

সদ্যোজাতর দেহ উদ্ধার!

 

নদীয়া জেলার নবদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। গৌরাঙ্গ সেতুর নিচে গঙ্গার এক কোণে ভাসমান অবস্থায় একটি মৃত সদ্যোজাত শিশুকে উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল গোটা এলাকায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন বাসিন্দা গঙ্গার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ মৃত সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *