সম্পত্তি বিবাদে খুন
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম ইউসুফ মোল্লা(৩৫)। বাসন্তীর উত্তর মোকামবেরিয়ার ঘটনা। শনিবার বিকেলে ইউসুফের সাথে তাঁর ভাইদের বিবাদ বাধে। দুপক্ষই লাঠি সোটা নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। সেই সময় আচমকাই ইউসুফের মাথায় লাঠির আঘাত হওয়ায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ ইউসুফের এক ভাই ও মা’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর থেকে আরও এক ভাই পলাতক।


