১৮ দিন নিখোঁজ! নদীর পাড় থেকে উদ্ধার ব্যবসায়ীর পচা গলা দেহ!

Spread the love

গত ১৩ই অগাস্ট রাতে নিখোঁজ হয়েছিলেন বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত এর ভূমিতলা গ্রামের বাসিন্দা গণেশ সরকার। সেই দিন রাতেই খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কোনো খোঁজ মেলেনি তারপর ডুবুরি নামিয়ে ইছামতি নদীতে খোজখবর করলেও কোন খোঁজ মেলেনি। তারপর আজ দেড়টা নাগাদ ইছামতি নদীর টিপির ঘাট এর পাশে বাগানের মধ্যেই মেলে মৃতদেহ। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়। পরিবারের দাবী পুলিশ তদন্ত করে দেখুক বিষয়টা নিয়ে। তবে পরিবারের আশঙ্কা কেউ খুন করে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *