নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ

Spread the love

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বেশ কিছু যুবকের বিরুদ্ধে।দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার কালীকামড়া গ্ৰাম পঞ্চায়েত বারোঘরিয়া এলাকার ঘটনায়।নাবালিকা মেয়ের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করলে কুশমন্ডি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ৫ জন যুবককে গ্রেপ্তার করেছেন।বৃহস্পতিবার ধৃতদের পাঠানো হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন কুশমন্ডি থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই দিন আগে কুশমন্ডি ব্লকের কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত বারোঘরিয়া এলাকায় মেলা দেখে বাড়ি ফিরছিলেন ওই নাবালিকা, পথে কিছু যুবক ওই নাবালিকার সঙ্গে খারাপ আচরণ করে ও ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকার পরিবারের।পরে নাবালিকার পরিবার বিষয়টি জানতে পেরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।পুরো ঘটনা নিয়ে নাবালিকার পরিবার কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে কুশমন্ডি থানার পুলিশ ৫ জন যুবককে গ্রেপ্তার করেন।বৃহস্পতিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন কুশমন্ডি থানার পুলিশ।

2


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *