২ দিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছনের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল।
মাটিয়া থানার খামারআটি গ্রামের বাসিন্দা গোলাম হোসেন মোল্লা* (৫৯)
গত দুদিন ধরে নিখোঁজ ছিল ।
তার পরিবারের তরফ থেকে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ তদন্তে নামে। দুদিন বিভিন্ন জায়গায় খোঁজার খুঁজির পর আজ থানা থেকে ডুবুরি নিয়ে গিয়ে বাড়ির পিছনের পুকুরে তল্লাশি করলে পুকুর থেকে গোলাম হোসেন মোল্লার দেহ উদ্ধার হয় ।
এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ।
7


