দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

Spread the love

 

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নর্জা কামারপাড়া রোডের নীলডাঙ্গা সংলগ্ন এলাকায়। মৃতদের নাম ; সুদীপ দাস। বয়স ১৯ বছর । জিৎ মাহালি বয়স। তার বয়স কুড়ি বছর। দুজনেরই বাড়ি ভাতারের খুড়ুল গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে কামারপাড়া বাজার থেকে দুজনে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। নীলডাঙ্গা সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়ে সুদীপ ও জিৎ। স্থানীয় মানুষ ও ভাতার থানার ওড়গ্রাম ক্যাম্পের পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *