গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বিভিন্ন এলাকায় ডগ নিয়ে অভিযান চালায় দৌলতাবাদ থানার পুলিশ। এদিন দৌলতাবাদের পৃথক দুই জায়গায় কালুপুর মাঠ থেকে এক ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে, এবং বেউচিতলা এলাকায় জঙ্গলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে সকেট বোম। পৃথক দুই জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছাড়াই এলাকায়। এই অভিযানে নেতৃত্ব দেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস, বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত, দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ তার টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ। উদ্ধার হও ভবাগ গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বলে জানা যায়। কে বা কারা কি কারণে এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।


