আগামী তিন মাসের জন্য অন্ধ্রপ্রদেশের তিনটি জেলা থেকে মিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা

Spread the love

রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। নতুন এই আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশে। যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। বাংলায় অন্ধ থেকে বিপুল পরিমাণ ডিম ও মুরগি আমদানি করা হয়। সেই কারণেই রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য অন্ধ্রপ্রদেশের তিনটি জেলা থেকে মিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছে বেশ কয়েকদিনেই বার্ড ফ্লু অন্ধ্রপ্রদেশে। একটি মাত্র জেলাতেই একাধিক মুরগি মারা গিয়েছে। ইতিমধ্যে নিধনের কাজও শুরু হয়ে গিয়েছে।

রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আপাতত অন্ধ্রপ্রদেশের তিনটি জেলা থেকে কোন ডিম ও মুরগি বাংলায় আনা হবে না । আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা জারি থাকবে। পরবর্তী সিদ্ধান্ত পরিচিতি অনুযায়ী নেওয়া হবে। ‌

পোলট্রি ফার্মগুলোকে ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্য সরকার। হাসবা মুরগির মধ্যে ঝিমুনি বা বার্ড ফ্লু উপসর্গ দেখা গেলেই সেগুলিকে আলাদা করে দিতে হবে। ‌ অসুস্থ মুরগিটি যে পোলট্রির, তার তিন কিলোমিটারের মধ্যে নজরদারি চালাতে হবে।

মহারাষ্ট্রের ছয় জেলা থেকেও এই ফ্লু এর খবর এসেছে। একাধিক মুরগি মেরে ফেলার সাথে সাথে নষ্ট করা হচ্ছে ডিম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *