সমস্ত টানাপোড়েনের অবসান ঘটিয়ে ‘বাঙালি’ শব্দের বদল ঘটালো না নবান্ন

Spread the love

জাতীয় সংগীতের মতো বাংলার রাজ্য সংগীত চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তাব অনুসারে রাজ্য সংগীতের মর্যাদা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি। বাঙালি তথা বাংলার সংস্কৃতি রবি ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়ে বিরাজমান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সংগীতের একটি শব্দ বদলের পক্ষে ছিলেন। ‘বাঙালি’র বদলে শব্দটি ‘বাংলা’ হোক এই প্রস্তাব রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেক টানাপোড়েন হয়েছে। অবশেষে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বিশ্ব কবির গানে যা শব্দ ছিল তাই থাকবে এর কোন বদল হবে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *