রাজনীতির ময়দানে দিল্লি গুজরাটে ডবল ইঞ্জিন সরকার। টস জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মেগ ল্যানিং। শুরু থেকেই ধোপে টেকেনি গুজরাটের একজন ব্যাটার। ভারতী ফুলমালি ছাড়া কারও ব্যাট চলেনি। কোনওরকমে ১২৭ বোর্ডে তোলে গুজরাট।
জেস জনাসনের ৬১ রান এবং শেফালী বর্মার ৪৪ রানের রুদ্ধশ্বাস ব্যাটিং, মারিজন কাপের দুর্ধর্ষ বোলিং। ১৬ ওভার শেষ হওয়ার আগেই গুজরাটকে হারিয়েছে রাজধানী। WPL তালিকার শীর্ষে মেগ ল্যানিনের দিল্লি ক্যাপিটালস্।
দিল্লির সামনে টিকলো না গুজরাট


