দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে গেল বাংলাদেশের বাহিনী। একাধিক মহলের দাবি, মঙ্গলবার জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তের এক চর থেকে দুই ভারতীয় কৃষককে BGB বাহিনী আটক করে। নিয়ে যাওয়া হয় চিলমারী ক্যাম্পে। জানা গেছে, আবু সাইদ ও কানু হালদার নামের দুই যুবক ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিল। সেখান থেকেই তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়া মাত্র আটক হওয়া দুই কৃষকের পরিবারের সদস্যরা জলঙ্গির ১৪৬নং বি এস এফ ক্যাম্পে এসে বি এস এফ জওয়ানদের দ্বারস্থ হয়। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলামও ক্যাম্পে এসে পৌঁছান। নানা মহলে দাবি বিএসএফ ও বিজিবি বৈঠক করে মাধ্যমে ওই দুই ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা শুরু হয়েছে।
বিজিবির হাতে আটক ভারতীয়?


