ফেল করল প্যারাসিটামল, হৃদরোগ, প্রেসারের ওষুধ! আপনি এই ওষুধগুলো খেতেন নাকি?

Spread the love

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বেশ কিছু ওষুধের মান পরীক্ষা করেছে। আর সেই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গুণমান যাচাইয়ের পরীক্ষায় FAIL করেছে বিভিন্ন নামি সংস্থার ১৪৪টি ওষুধ। এগুলির মধ্যে ৫২টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে এ দেশে বহুল ব্যবহৃত ৯৩টি ওষুধ। কলকাতার সেন্ট্রাল ড্রাগে ল্যাবরেটরিতেও বেশ কয়েকটি ওষুধের গুণমান যাচাই করা হয়েছে। ফেল করার তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ১৬টি ব্যাচের স্যালাইন। তালিকায় প্যারাসিটামল, বহু হৃদরোগের ওষুধ, বহু প্রেসারের ওষুধ, বহু এন্টিবায়োটিক।
তালিকায় প্যারাসিটামল ৬৫০, অ্যামোক্সিলিন, সেট্রিজিন, নরফ্লোক্সোসিনের মতো বহুল ব্যবহৃত ওষুধ। এছাড়াও রয়েছে অন্ডেম, প্যান্টোপ্রাজল গ্রুপের একাধিক ওষুধের ব্যাচ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *