প্ররোচনায় পা দেবেন না! ইদ এবং রাম নবমীর আগে সতর্ক করল রাজ্য পুলিশ

Spread the love

উৎসব নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। রাজনৈতিক নেতারা উৎসব নিয়ে ও রাজনীতি করছে।

আগামী ৬ এপ্রিল রামনবমী। বিজেপি সমর্থকরা মনে করছেন ঐদিন অশান্তি হতে পারে বাংলায়।

যদিও পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। শনিবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম।

এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম আজ জানিয়েছেন, দুই সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। জনগণ যেন কোন প্ররোচনায় পা না দেন। ৬ তারিখ রামনবমী, তার আগেই ১ তারিখ ঈদ। এই দশ দিন বাংলার কাছে বেশ গুরুত্বপূর্ণ। জেলাগুলোতে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম আরো জানান, দুজনে বিরুদ্ধে শ্যামপুকুর থানায় মামলার অজু হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে বচসার বিরুদ্ধে।

গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছে, ঈদ ও রামনবমীর দিন ঝামেলার পরিকল্পনা করা হচ্ছে। যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমনই মন্তব্য এলইডিসি দক্ষিণ বঙ্গ সুপ্রতিম সরকারের।

তাই জনগণের কাছে তাদের বিশেষ অনুরোধ, ধর্ম বিদ্বেষী কোন প্ররোচনায় পা দেবেন না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *