মালদহে বৈষ্ণবনগরে নিষিদ্ধ কফসিরাপ সহ গ্রেপ্তার তিন। বৈষ্ণবনগর থানার পুলিশ নতুন ১৮ মাইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ক্রাইম মনিটর গ্রুপ ও বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় নতুন ১৮ মাইল বাস স্ট্যান্ড এলাকায়। ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৮৬ বোতল নিষিদ্ধ ফেনসিডিল কফ সিরাপ। গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃত তিনজনের নাম মানব মন্ডল বাড়ি সুখপাড়া ও আফসানা খাতুন বাড়ি ভগবানপুর দুজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় এলাকায় ও কাউসার আলী বাড়ি কালিয়াচক থানার চরিঅন্তপুর এলাকায়। । ধৃত তিনজনকে শুক্রবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
নিষিদ্ধ কাফসিরাপ সহ গ্রেফতার!


