ভোর রাতে লোকচক্ষুর আড়ালে সরকারি গাছ কেটে পাচার করছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর গোয়াস মার্কেটিং সোসাইটির ভিতরে। স্থানীয়দের নজরে পড়ায় বাধা দিলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। লোকজন জড়ো হতেই কাটা গাছ ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকার গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে কাটা গাছগুলি উদ্ধার করে। রানীনগর বিডিও ও ইসলামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয়রা। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়বাসিন্দারা।
সরকারি গাছ কেটে সাফ?


