ফোন ফেরাল পুলিশ

Spread the love

হারিয়ে যাওয়া ৪০ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট মালিকের হাতে তুলে দিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট মালিকের হাতে পৌঁছে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে। দীর্ঘদিন পর তাদের মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ফোনের মালিকেরা। ইতিপূর্বে যে সমস্ত মানুষ জামালপুর থানায় অভিযোগ করেছিলেন তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জন্য, সেই অভিযোগের তদন্তে নেমে যে সমস্ত মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে সেইগুলো তুলে দেয়া হলো নির্দিষ্ট মালিকের হাতে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং জামালপুর থানার সহযোগিতায় আজ জামালপুর থানা প্রাঙ্গনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *