মিনাখা থানায় এলাকায় এক গৃহবধুর বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হাড়োয়া এলাকার তৃণমূল নেতার আত্মীয় বাবুসোনা মীর কে গ্রেফতার করলো মিনাখাঁ থানার পুলিশ। ওই গৃহবধুর অভিযোগ বুধবার গভীর রাতে তিনি যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন দরজা ভেঙে রবিউল বৈদ্য নামে এক তৃণমূলের সক্রিয় কর্মী ঘরের ভেতরে ঢুকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। আর এই ধর্ষণের ঘটনায় সাহায্য করে হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস এর কর্মাধ্যক্ষ বাহার আলি মোল্লার নিকট আত্মীয় বাবুসোনা মীর। বৃহস্পতিবার সেই অভিযোগের পর তদন্তে নেমে মিনাখাঁ থানার পুলিশ বাবুসোনা মির কে গ্রেফতার করে। তাকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার মূল অভিযুক্ত রবিউল বৈদ্য পলাতক তাকে খুঁজতে তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।।
মিনাখাঁয় ধর্ষণের ঘটনায় তৃণমূল নেতার আত্মীয়কে গ্রেফতার করলো মিনাখাঁ থানার পুলিশ


