অজগর উদ্ধার

Spread the love

!জনবহুল এলাকা থেকে অজগর উদ্ধার। চাঞ্চল্য এলাকায়।বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা উত্তর ধুপঝোরা মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায় ওই অজগর সাপটিকে দেখতে পায়। খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী সাবুল হককে। সাবুল হক এসে অজগর সাপটিকে উদ্ধার করে সংলগ্ন মূর্তি বিট অফিসের বন কর্মীদের হাতে তুলে দেন। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। জঙ্গল থেকেই অজগরটি জনবহুল এলাকায় চলে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *