বাজার থেকে টোটো চুরি!

Spread the love

ঘটনার কিনারা করে উদ্ধার টোটো, গ্রেফতার ২ চোরটোটো রেখে বাজারে শেষ করে ফিরতেই মাথায় হাত ব্যবসায়ীর! টোটো চুরি করে চম্পট চোরেদের। লিখিত অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে চুরি হ‌ওয়া টোটো সহ ২ চোরকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে খড়িবাড়ির বাজারের কমিউনিটি হলের ধারে টোটো রেখছিলেন ব্যবসায়ী নৃপেন প্রামাণিক। পরে দোকান বন্ধ করে টোটো নিতে গেলে ঘটনাস্থলে টোটোটি না থাকায়। খোঁজাখুঁজি করে না পেলে খড়িবাড়ি থানায় টোটো চুরির অভিযোগ করে। ঘটনার তদন্তে নেমে এদিন খড়িবাড়ির নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো। গ্রেফতার করা হয় ২ চোরকে। ধৃতরা হল মিঠুন সিংহ এবং চিত্র সিংহ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্ত শুরু করছে পুলিশ। অন্যদিকে, টোটো ফিরে পেয়ে খড়িবাড়ি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী নৃপেন প্রামাণিক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *