স্কুল ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গিয়ে বাড়ি থেকে চুরি গেলো লক্ষাধিক টাকার সামগ্রী।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মাথাভাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ পশ্চিম চকিয়ারছড়া এলাকায় এক স্কুল শিক্ষক স্কুল ছুটি থাকায় দুই বন্ধুর পরিবারের সদস্যরা মিলে ঘুরতে গিয়েছিলেন শুক্রবার বিকেল নাগাদ ফিরে এসে চক্ষু চড়কগাছ ।ঘরের তালা ভাঙ্গা এমনকি সমস্ত রুমের লক ভাঙ্গা অবস্থায় রয়েছে এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী।ঘরে থাকা নগদ ৫০হাজার টাকা সহ সোনার অলঙ্কার চুরি হয়েছে।লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।চুরির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


