আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

Spread the love

নাকা চেকিং এর দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক কনস্টেবল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিং এর দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলবার দিয়ে রাত ১০ :২০ নাগাত নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিকভাবে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বনগাঁ মহকুমা হাসপাতালে এসে পৌঁছায় বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পি জি হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আহত ওই কনেস্টবলের নাম বিভাষ ঘোষ। সে গোপালনগর থানার SAP ২ নাম্বার ব্যাটেলিয়ানের কনস্টেবল। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন। নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন, কি কারনে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *