নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বোঝাই বাস উল্টে জখম হলেন ওই বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রী। আজ বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অমরকানন ভৈরবপুর এর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার ওন্দা থানার সাবনপুর গ্রাম থেকে একটি ট্যুরিস্ট বাসে করে প্রায় ৭০ জন ঝাড়খন্ডের দেওঘরে বরযাত্রী যাচ্ছিলেন। দূরের রাস্তা হওয়ায় দুপুর গড়াতেই ওন্দার সাবনপুর থেকে বরযাত্রী বোঝাই বাসটি ছেড়ে দেওঘরে উদ্যেশ্যে রওনা হয়। যাত্রীদের দাবি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাসটি রানীগঞ্জের দিকে যাওয়ার সময় অমরকানন ভৈরবপুরের কাছে আচমকাই বাসটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। প্রথমে বাসটি এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দূর্ঘটনা নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ দূর্ঘটনাস্থলে হাজির হয়ে আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৫ জন যাত্রীকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর থাকায় তাদের পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান চালকের অসুস্থতা কারণেই এমন দুর্ঘটনা


